• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে যুবলীগের ৩ হাজার নেতাকর্মী পদত্যাগের সিদ্ধান্ত

DSC09464সিসি নিউজ: বাংলাদেশ আওয়ামী যুবলীগ সৈয়দপুর জেলার অধীনে বিভিন্ন শাখার তিন হাজার নেতাকর্মী দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে হীন উদ্দেশ্যে আহবায়ক কমিটি গঠনের ষড়যন্ত্রের প্রতিবাদে ওই সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার সৈয়দপুর টাউন হলে সৈয়দপুর জেলা যুবলীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি মহসিনুল হক মহসিন একথা জানান।
সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি মহসিনুল হক মহসিন আরও বলেন, বিতর্কিত ওই কমিটি বহালের চেষ্টা চলছে এবং তাই যদি হয়, জেলা যুবলীগসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন শাখার তিন হাজার নেতাকর্মী একযোগে পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিষ্ক্রিয় নেতা-কর্মী সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত দিনগুলোতে কোন প্রকার রাজনৈতিক কর্মসূচীতে তারা ছিলেন না। এর প্রমান হিসেবে স্থানীয় পত্র-পত্রিকায় রাজনৈতিক কর্মসূচীর সচিত্র প্রতিবেদনের কথা উল্লেখ করেন। বিতর্কিত ওই কমিটিতে স্থান পাওয়া সাবেক ছাত্রলীগ নেতা একজন স্বাধীনতা বিরোধীর সন্তান উল্লেখ করে সম্মেলনে একটি ভিডিও ফুটেজ প্রদর্শন করা হয়।
জেলা যুবলীগের সহ-সভাপতি মহসিন আলী রুবেল বলেন, ‘ভাইজান’ খ্যাত একজন এবং হাতেগোনা ক’জন সুবিধাবাদী নেতাদের উদ্দেশ্য হাসিল করার লক্ষ্যে আহবায়ক কমিটি গঠনের পাঁয়তারা করা হচ্ছে। সৈয়দপুর জেলা যুবলীগের কমিটি পকেটস্থ করার জন্য দলের গঠনতন্ত্র উপেক্ষা করে ওই কমিটি বাস্তবায়নের চেষ্টা করছে স্বার্থবাদী নেতারা। তিনি বলেন, বিতর্কিত ওই কমিটিতে রয়েছে সুবিধাবাদী নেতার ভাই, জামাই, নিকটাত্মীয় এবং দলের নিষ্ক্রিয় কর্মী ও স্বাধীনতা বিরোধীর সন্তান।
ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাহাত সরকার বলেন, জেলা যুবলীগের কমিটিকে না জানিয়ে এবং কেন্দ্রীয় কমিটির অনুমতি ছাড়াই গঠনতন্ত্র বহির্ভূত গোপনে গঠন করা ওই কমিটির উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ। স্বাধীনতা স্বপক্ষের শক্তির ঘরে ঢুকে পড়েছে স্বাধীনতা বিরোধী চক্রের সদস্যরা। তাই যুবলীগের নেতা-কর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, জেলা যুবলীগ স্বাধীনতা বিরোধী চক্রের উদ্দেশ্য কখনও সফল হতে দেবেনা।
পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন আ’লীগের একজন সিনিয়র নেতাকে ‘সখী তুমি কার’ উল্লেখ করে বলেন, সুবিধাবাদী ওই নেতা নিজে আ’লীগ আর নিজের ভাই দিয়ে যুবলীগ দখলের চেষ্টা করে সৈয়দপুরে আওয়ামী আত্মীয়করণের পাঁয়তারা করছেন।
সম্মেলনে জেলা যুবলীগের সহ-সভাপতি খলিলুর রহমান, আমিনুল হক ও ইলিয়াস হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ মুকুল, সহ-প্রচার সম্পাদক শাহজাদা আরমান, উপজেলা যুবলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার, যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল, পৌর যুবলীগের সহ-সভাপতি ঈশান মিঠু, বাঙ্গালীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি গোবিন্দ চন্দ্র, খাতামধুপুর ইউনিয়ন সভাপতি রেজাউল হক, বোতলাগাড়ী ইউনিয়ন সভাপতি খালেকুজ্জামান, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান সাঈদ, কামারপুকুর ইউনিয়ন সভাপতি আব্দুল খালেকসহ পৌর ও ইউনিয়ন ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ