• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

খালেদা ও খোকনের পথসভায় বিক্ষিপ্ত সংঘর্ষ

124893_1ঢাকা: রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর এবং সহস্র নাগরিক কমিটি সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনের পথসভা মুখোমুখি হওয়ায় বিক্ষিপ্ত সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে।

মঙ্গলবার রাত সাড়ে আটটার পর ফকিরাপুল কাঁচাবাজার এলাকার আবাসিক হোটেল আকসা ও হোটেল আসমার মাঝামাঝি গলির সম্মুখে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সহস্র নাগরিক কমিটি  সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন ফকিরাপুল আল-আমিন কমপ্লেক্সে হোটেল আলীমের নিচে নির্বাচনী পথসভা শেষ করে আওয়ামী লীগ-সমর্থিত ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এ কে এম মমিনুল সাঈদসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ওই গলি হয়ে ফকিরাপুল কাঁচাবাজারের দিকে যাচ্ছিলেন।

সাঈদ খোকনের নেতৃত্বে নেতা-কর্মীরা গলি হয়ে রাস্তার সম্মুখে আসেন। অন্যদিকে, মালিবাগের নির্বাচনী পথসভা শেষ করে খালেদা জিয়ার গাড়িবহর আসছিল ওই রাস্তা দিয়ে।

এ সময় এ দুটি গ্রুপ মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও হাতাহাতির মতো বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে।

পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাবাহিনীর সহায়তায় খালেদা জিয়ার গাড়িবহর ঘটনাস্থল ত্যাগ করে। এরপর সেখানে তাৎক্ষনিক পথসভায় বক্তব্য রাখেন সাঈদ খোকন ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
সাঈদ খোকন বলেন, ‘আজকে এই এলাকায় আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। খালেদা জিয়া ইলিশ মার্কার জোয়ারে ভীত সন্ত্রস্ত বলেই তার নেতা-কর্মীরা এই হামলার ঘটনা ঘটায়।

এ সময় তিনি নেতা-কর্মীদের ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়ে বলেন, ‘খালেদা জিয়া আবারো ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত করার চক্রান্ত করছেন। আগামী ২৮ এপ্রিল ঢাকাবাসী ভোটের মাধ্যমে তার এই চক্রান্ত ও ষড়যন্ত্রের জবাব দেবে।’

সাঈদ খোকন আরো বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি, খালেদা জিয়ার নেতা-কর্মীরা যদি আপনাদের ওপর আক্রমণ করে, তাহলে নিজের জীবন দিয়ে হলেও আপনাদের জীবন রক্ষা করবো।’

পরে নেতা-কর্মীদের প্রটোকল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে ফকিরাপুলের দিকে রওনা করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোকন।

এ সংঘর্ষের ঘটনায় তাৎক্ষনিকভাবে সাদ্দাম হোসেন নামে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি সাঈদ খোকন ও মমিনুল হক সাঈদের নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন। এ সময় হ্যান্ডমাইক থেকে তার নাম ঘোষণা করে তাকেও খোঁজা হচ্ছিল।

সেখানে উপস্থিত এক ফুটপাতের দোকানদান জানান, খালেদা জিয়ার গাড়িবহর এবং সাঈদ খোকনের নির্বাচনী পথসভার নেতা-কর্মীরা গলিমুখে মুখোমুখি হলে দুই পক্ষই উত্তেজিত হয়ে ওঠে এবং বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে।

তার আগে সাঈদ খোকন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দৈনিক বাংলা মোড়ের পাশে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মমিনুল হক সাঈদের নির্বাচনী ক্যাম্পের সামনে আসেন। এরপর তিনিসহ নেতা-কার্মীরা মতিঝিল আরামবাগের বিভিন্ন গলিতে নির্বাচনী প্রচারণা চালিয়ে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের সামনে যান। ক্লাবের ভিতরে ক্লাব-সদস্যদের সঙ্গে কিছুক্ষণ একান্ত সময় কাটান তারা। এরপর সেখান থেকে বেরিয়ে আরামবাগের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে ফকিরাপুল আল-আমিন কমপ্লেক্সের নির্বাচনী পথসভায় যোগ দেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ছাড়াও ওই পথসভায় দলের  কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী বক্তব্য রাখেন।  উৎস: রাইজিং বিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ