• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :

সেনা মোতায়েনের ঘোষণা শুভঙ্করের ফাঁকি : হান্নান

cc2সিসি নিউজ: ঢাকা উত্তর ও দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের শুভঙ্করের ফাঁকি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। তিনি বলেন, বলা হয়েছিলো সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে। এখন জানতে পারছি, এটি শুভঙ্করের ফাঁকি। এখন বলা হচ্ছে সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকবে। রিটার্নিং অফিসার রিকুইজিশন দিলে তারা যাবে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাসার সামনে তার নির্বাচনী অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বেগম জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে এর নিন্দা জানান।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে শুভঙ্করের ফাঁকি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনী  কমিটির সমন্বয়কারী আ.স.ম হান্নান শাহ।
হান্নান শাহ অভিযোগ করে বলেন, নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় সরকার বিভিন্ন পথ খুঁজছে। নির্বাচন থেকে আমাদের সরিয়ে নেয়ার পাঁয়তারা করছে সরকার। কিন্তু বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াবে না। সুষ্ঠু নির্বাচন হলে ঢাকা উত্তরে তাবিথ আউয়াল এবং দক্ষিণে মির্জা আব্বাস নিরঙ্কুশ বিজয় লাভ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় বিএনপি সমর্থিত প্রার্থীদের পুলিশ এবং সরকারি দলের নেতারা নানাভাবে হয়রানি করছে বলেও অভিযোগ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ