• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

মনজুরের প্রচারগাড়িতে হামলায় আহত ১০

Munjo111429802685চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী মনজুর আলমের নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম পলিটেকনিক এলাকায় এই হামলার ঘটনায় প্রচার গাড়ি ভাঙচুরের পাশাপাশি আহত হয়েছে গাড়ির চালকসহ কমপক্ষে ১০ জন।

হামলাকারীরা প্রচার কাজে ব্যবহৃত মাইক, ব্যাটারি, ব্যানার এবং গাড়িতে থাকা অন্যান্য সরঞ্জাম ভাঙচুর ও লুটপাট করে বলে উন্নয়ন আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সদস্যসচিব ইউএসএম নুরুল ইসলাম জানান, একটি মিনি ট্রাকে ব্যানার লাগিয়ে মনজুর আলমের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণের সময় নগরীর পলিটেকনিক এলাকায় ছাত্রলীগের কর্মীরা মনজুরের প্রচার গাড়িতে হামলা চালায়। আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছিরের প্রতীক হাতি মার্কার স্লোগান দিয়ে এই হামলার ঘটনা ঘটে বলে উন্নয়ন আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

এই হামলায় প্রচার গাড়িটি ব্যাপক ভাঙচুর চালিয়ে গাড়িতে থাকা মনজুরের কর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে ১০ জন কর্মী আহত হন। আহতদের মধ্যে গাড়ির চালক এবং মাইকম্যানও রয়েছে। হামলার পর ছাত্রলীগ কর্মীরা মনজুর ব্যানার, মাইক ও অন্যান্য প্রচার সরঞ্জাম লুট করে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ