• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

জনগণই আমার সেনাবাহিনী : সাঈদ খোকন

sayed khokonঢাকা: জনগণই আমার সেনাবাহিনী। আমার সেনাবাহিনী প্রয়োজন নেই। সিটি নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে এসব কথা বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন। শুক্রবার সকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় জনসংযোগের সময় সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশন নির্বাচনের সেনা মোতায়েন না করার ব্যাপারে মন্তব্য জানতে চাইলে সাঈদ খোকন বলেন, এটা কমিশনের বিষয়। আমি প্রার্থী। এ বিষয়ে কী বলব? জনগণের সঙ্গে আমার সম্পর্ক। জনগণই আমার সেনাবাহিনী। আমার সেনাবাহিনীর প্রয়োজন নেই।

সাঈদ খোকন বলেন, আমি ঢাকার সন্তান । আমার হক বেশি ঢাকাবাসীর প্রতি । আমি নির্বাচিত হলে নগরপিতা নয়, সন্তান হিসেবে সেবা করব।

এর পর নিউমার্কেট থেকে আজিমপুর কবরস্থানে গিয়ে বাবা মোহাম্মদ হানিফের কবর জিয়ারত করেন সাঈদ খোকন। সকালে নিউমার্কেটের পর বিকেলে খিলগাঁও এলাকায় জনসংযোগ করার কথা রয়েছে তাঁর।

সাঈদ খোকনকে সমর্থন শহিদুলের: সাঈদ খোকনকে সমর্থন দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী শহিদুল ইসলাম। জাতীয় প্রেসক্লাবে আজ এক সংবাদ সম্মেলনে শহিদুল সাঈদ খোকনকে সমর্থন দিয়ে তাঁর পক্ষে কাজ করার ঘোষণা দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ