• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সাভারে ব্যাংক ডাকাতি: আহত আরেকজনের মৃত্যু

image_125041_0সাভার: সাভারে ব্যাংক ডাকাতির ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আইয়ুব আলী (৭০)। তিনি অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য ছিলেন।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম জানান, আইয়ুব আলী আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাত নয়টার দিকে তার মৃত্যু হয়েছে।

 গত মঙ্গলবার দিনেদুপুরে সাভারের আশুলিয়ার কাঠগড়ায় এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আটজন নিহত হয়েছিল। আইয়ুব আলীসহ এ সংখ্যা দাঁড়ালো নয়-এ।

ঘটনার সময় গুলি করে-কুপিয়ে টাকা লুট করে পালানোর সময় জনতার প্রতিরোধের মুখে পড়ে ডাকাতেরা।

ওই সময় মসজিদের মাইকে খবর শুনে যারা ডাকাতদের প্রতিরোধে ছুটে গিয়েছিলেন তাদের একজন আইয়ুব আলী।  ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ