• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ক্রিকেট ব্যাটের আঘাতে স্কুল ছাত্রের মৃত্যু

Rangpur-School-Sattro-Nihoto-Photo-by-FARUK-27-04-15সিসি নিউজ: আউটের আবেদন করায় বাকবিতন্ডার জের ধরে ফিল্ডারের ওপর ক্ষিপ্ত হয়ে উঠা ব্যাটসম্যানের ব্যাটের আঘাতে আহত এক স্কুল ছাত্র দুই দিন ধরে মুত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন।

অকালে ঝড়ে পড়া এ স্কুল ছাত্রের নাম সানি আহমেদ। সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বাবা ব্যবসায়ী ওমর আলী জানান, ‘রংপুর কৈলাশ রঞ্জন স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সানি আহামেদ গত শুক্রবার বিকেলে রংপুর পলিটেকনিক মাঠে স্থানীয় শালবন ফায়ার সার্ভিস এলাকার ছেলেদের সাথে ক্রিকেট খেলতে মাঠে যায়। সেখানে খেলা চলাকালীন ফিল্ডিংয়ের সময় সানি এলবিডব্লিউর আবেদন করলে ব্যাটিংয়ে থাকা একই এলাকার চাল ব্যবসায়ী বাবু মোল্লার ছেলে ফাহিম রহমান তাকে ক্ষিপ্ত হয়ে ব্যাট দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। পরে সবাই মিলে ফাহিমকে ঘিরে ফেলে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আহত সানিকে উদ্ধার করে’।

ওমর আলী দাবি করেন, ‘ফাহিম ও তার বন্ধুরা গুরুতর আহত আবস্থায় সানিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়’।

এ ঘটনায় নিহতের বাবা ৬ জনকে আসামি করে রংপুর কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এব্যাপারে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ‘বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ