• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরমান অপহৃত

Arman1430379239সিসি নিউজ : খন্দকার মো. আরমান (৪০) নামে ঢাকা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতা রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে অপহৃত হয়েছেন। তিনি স্বেচ্ছাসেবক লীগের ঢাকা দক্ষিণের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। বুধবার রাতে তাকে একটি সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অপহৃতের পরিবারের অভিযোগ। এ ঘটনার পর রাতেই মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আরমানের স্ত্রী নিগার সুলতানা।
বৃহস্পতিবার দুপুরে নিগার সুলতানা বলেন, ‘প্রতিদিন সন্ধ্যায় আরমানের সঙ্গে ফোনে কথা হতো। মোবাইল করলে সে কেটে দিয়ে কল ব্যাক করতো। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ফোন করলে সে কল কেটে দেয়। এরপর আমাকে আর কল করেনি। রাত ৮টার দিকে আবারও তাকে ফোন করি। এবারও সে কল কেটে দেয়। এরপর ফোন করলে তার ফোন বন্ধ পাই।’
তিনি বলেন, ‘তাকে না পেয়ে রাত সাড়ে ৮টার দিকে মতিঝিলে অবস্থিত আরএস ভবনে আরমানের অফিসে যাই। সেখানে কর্মরত একজন বলেন, দৈনিক বাংলা থেকে ফোন আসলে আরমান ভাই সেখানে যান। এরপর ওই কর্মচারীকে নিয়ে দৈনিক বাংলায় গেলে পরিচিত  কয়েকজন বলেন, আইএফআইসি ব্যাংকের সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসে করে আরমানকে তুলে নিয়ে গেছে। তবে কারা নিয়ে গেছে তা তারা জানাতে পারেনি। এরপর মতিঝিল থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করি।’
নিগার সুলতানা আরো বলেন, ‘পুলিশ মোবাইল ট্র্যাক করে তাৎক্ষনিকভাবে দেখেছে কাকরাইলের পাইওনিয়ার রোডের কোন এক জায়গায় আরমানের মোবাইল রয়েছে। যদিও পুলিশ সঠিক জায়গাটি চিহ্নিত করতে পারেনি।’
তিনি বলেন, সিটি নির্বাচনে সরকারদলীয় মনোনীত প্রার্থীর পক্ষে ব্যাপক কাজ করেছেন আরমান। সেই প্রার্থী নির্বাচনে জিতেছেও। এতে প্রতিপক্ষের লোকেরা ক্ষুদ্ধ হয়ে তাকে তুলে নিয়ে গেল কিনা তাও সন্দেহ হচ্ছে।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিএম ফরমান আলী জানান, বুধবার রাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে এম আরমানের স্ত্রী তার স্বামীকে ফোনে পাওয়া যাচ্ছে না এমন অভিযোগে করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি কোথায় আছেন তা তদন্ত করে দেখছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ