• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডোমারে মাদকাসক্ত পুত্রকে ভ্রাম্যমান আদালতে দিলেন পিতা

Handডোমার প্রতিনিধি: নীলফামারীর ডোমারে রেজাউল ইসলাম সাব্বির (২৬) নামের এক মাদকাসক্ত পুত্রকে ভ্রাম্যমান আদালতের হাতে তুলে দিয়েছেন এক অসহায় পিতা। সাব্বির ছোটরাউতা মোল্লাপাড়া গ্রামের ব্যবসায়ী নজিবুল ইসলামের পুত্র। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউর রহমান তাকে ৬ মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেন। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, সাব্বির মাদকাসক্ত হয়ে প্রায় প্রতিদিনেই তার মা-বাবার উপর অত্যাচার করতো। গত বুধবার সে মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে তার মা ও বাবাকে মারধর করে। তার বাবা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করলে তাকে থানা সংলগ্ন মাঠ থেকে আটক করে ডোমার থানা পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতে নেওয়া হলে ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেন। বিকেলে তাকে জেলা কারগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ