ডোমার প্রতিনিধি: নীলফামারীর ডোমারে রেজাউল ইসলাম সাব্বির (২৬) নামের এক মাদকাসক্ত পুত্রকে ভ্রাম্যমান আদালতের হাতে তুলে দিয়েছেন এক অসহায় পিতা। সাব্বির ছোটরাউতা মোল্লাপাড়া গ্রামের ব্যবসায়ী নজিবুল ইসলামের পুত্র। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউর রহমান তাকে ৬ মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেন। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, সাব্বির মাদকাসক্ত হয়ে প্রায় প্রতিদিনেই তার মা-বাবার উপর অত্যাচার করতো। গত বুধবার সে মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে তার মা ও বাবাকে মারধর করে। তার বাবা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করলে তাকে থানা সংলগ্ন মাঠ থেকে আটক করে ডোমার থানা পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতে নেওয়া হলে ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেন। বিকেলে তাকে জেলা কারগারে পাঠানো হয়েছে।