• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

জাবির ১৫ শিক্ষকের ‘পদত্যাগ’র সিদ্ধান্ত

Uniজাবি প্রতিনিধি: ভবন বরাদ্দ-সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১৫ জন শিক্ষক পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার রাতে এক জরুরি বিভাগীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক শরীফ উদ্দিন।

শুক্রবার বিভাগের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সভাপতি মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, “সিন্ডিকেটের সিদ্ধান্তে আমি মর্মাহত। আমাদের বিভাগের ক্ষতি করে ভবনের তৃতীয় তলা পরিবেশ বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেয়া হয়েছে। এর প্রতিবাদে বিভাগের কর্তব্যরত সব শিক্ষক পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।শনিবার সকালে আমরা সবাই পদত্যাগপত্র জমা দেব।”
এদিকে, বৃহস্পতিবার রাতেই এক সিন্ডিকেট সভায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ভূতত্ত্ব বিজ্ঞান বিভাগের চারতলা ভবনের তৃতীয় তলা পরিবেশ বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেয়া হয়।
সিন্ডিকেট সদস্য অধ্যাপক হানিফ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “ভবন বরাদ্দ নিয়ে আগেই জটিলতা ছিল। এখন বিষয়টি আরো জটিলতর হলো।”
গত ৫ এপ্রিল এক প্রশাসনিক আদেশের মাধ্যমে বঙ্গবন্ধু হল সংলগ্ন ভূতাত্ত্বিক ও কম্পিউটার সায়েন্স বিজ্ঞান ভবনের নব নির্মিত তৃতীয় তলা পরিবেশ বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেয়া হয়। এতে শ্রেণিকক্ষ ও অন্যান্য সংকট হবে—এমন দাবি করে নতুন ভবনে পরিবেশ বিজ্ঞানকে উঠতে বাধা দেয় ভূতাত্ত্বিক বিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।
এই অচলাবস্থা নিরসনে গত ৭ এপ্রিল সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভায় পাঁচ সদস্যদের কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গতকাল সিন্ডিকেট সভায় ভবনের তৃতীয় তলা পরিবেশ বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ