• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দিনাজপুরে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

Simantoদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিরল উপজেলার ধর্মজইন সীমান্তের  মেইন পিলার ৩২১ এর ১০ এবং ১১ সাব পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রাজ্জাক (৩৫)। তিনি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বনবাড়ি গ্রামের হবিবর রহমানের ছেলে।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিরল উপজেলার ধর্মজইন সীমান্তের  মেইন পিলার ৩২১ এর ১০ এবং ১১ সাব পিলারের মাঝামাঝি স্থানে। আব্দুর রাজ্জাক ভারতের আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে ভারতের ৪১ কাটাবাড়ি বিএসএফ’র সদস্যরা পাঁচ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে নিহতের লাশ বিএসএফ সদস্যরা তাদের হেফাজতে নিয়ে যায়।
দিনাজপুর বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো.জামাল হোসেন সীমান্তে বিএসএফ’র গুলিতে এক ব্যক্তি নিহতের কথা স্বীকার করে জানিয়েছেন, নিহত ব্যক্তি বাংলাদেশি না ভারতের তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা লোক পাঠিয়েছি। নিশ্চিত হলে আমরা বিষয়টি নিয়ে বিএসএফ’র সঙ্গে কথা বলে লাশ হস্তান্তরের ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ