• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন |

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি আকারে ভূমিকম্প

vumikompoআন্তর্জাতিক ডেস্ক : পাপুয়া নিউ গিনিতে নতুন করে ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টা পর শুক্রবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি আকারে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। আর পাপুয়া নিউ গিনিতে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। বৃহস্পতিবারও দেশটিতে ভূমিকম্প আঘাত হেনেছিল। এক সপ্তাহের মধ্যে নেপালে বেশ কয়েক দফা ও ভারতে ভূমিকম্প আঘাত হানে।

আন্দামানের পোর্ট ব্লেয়ারের ১৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানা গেছে। তবে বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুক্রবার এ খবর জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এক বিবৃতিতে ভারতের মেট্রোলজিক্যাল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার ২টা ৩০ মিনিটে আন্দামান নিকোবর অঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে পাপুয়া নিউ গিনিতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সার্ভে জানিয়েছে। আগের দিন দেশটিতে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি। গত ২৫ এপ্রিল নেপালে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ছয় হাজার লোক মারা যান। আহত হয়েছে প্রায় সাত হাজারের বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ