পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে অনুষ্ঠিত হয়েছে.বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের দিনাজপুর জেলা সম্মেলন।
দিনাজপুর জেলার ৯টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আজ সকালে পার্বতীপুর পৌরসভায় এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের দিনাজপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মিনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, পার্বতীপুর পৌরসভার মেয়র এ.জেড.এম. মেনহাজুল ইসলাম ও ফুলবাড়ী পৌরসভার মেয়র গোলাম মর্তূজা মানিক।
সম্মেলনে পৌরসভার সফল কর্মকর্তা-কর্মচারীদের ক্রেস দিয়ে পুরস্কৃত করা হয়। এর আগে বের হয় এক বর্ণাঢ্য র্যালী।