• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন |

নাটোরে জমিসংক্রান্ত বিরোধে নারীকে ধর্ষণের পর হত্যা

Hotta1431330297নাটোর: নাটোরে জমি নিয়ে বিরোধের জেরে ফাহিমা খাতুন নামের এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ শরিফ নামে এক ব্যক্তিকে আটক করেছে।

রোববার রাতে সদর থানার তেলকুপি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও এলাকাবাসী জানায়, তেলকুপি ঘাট এলাকার আব্দুর রহিমের সঙ্গে একই এলাকার নয়ন খুলুর ছেলে শরিফ উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিল।  এ নিয়ে রোববার আব্দুর রহিমের সঙ্গে শরিফ উদ্দিনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে শরিফ উদ্দিন আব্দুর রহিমকে শাসিয়ে যায়। রাতের কোনো এক সময় আব্দুর রহিমের মেয়ে ফাহিমা খাতুনকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে বলে ধারণা করা হয়।

সোমবার সকালে এলাকার লোকজন আব্দুর রহিমের বাড়ির পাশের মাঠে তার মেয়ে ফাহিমা খাতুনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে শরিফ উদ্দিনকে আটক করে।

-রাইজিংবিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ