• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

পল্লবীতে দিনে-দুপুরে জোড়া খুন

Maderঢাকা: রাজধানীতে দিনে-দুপুরে বাসায় ঢুকে মামা- ভাগনেবৌকে একসঙ্গে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে রাজধানীর পল্লবীতে এমন ঘটনা ঘটেছে। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন আমিরুল ইসলাম  (৪৫) এবং তার ভাগনেবৌ সুইটি খাতুন (২৫)।

জানা গেছে, পল্লবী থানার ২০ নম্বর রোডের ৯ নম্বর ‘ক্রিস্টাল ডি আমিন’ নামের একটি বাসার পঞ্চম তলায় এমন ঘটনা ঘটেছে।  নিহত সুইটির স্বামী জাহিদুল ইসলাম জাহিদ ডেসকোতে প্রকৌশলী হিসেবে কর্মরত। আমিনুল ইসলাম জাহিদের মামা। তিনি জাহিদের বাসায় বেড়াতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি জাহিদের আত্মীয় পরিচয় দিয়ে ভেতরে প্রবেশ করেন। সুইটি দরজা খুলে দেয়ার সঙ্গে সঙ্গে তারা ধারালো অস্ত্র দিয়ে কোপানো ‍শুরু করে। মামা বাধা দিতে গেলে তাকেও কোপানো হয়।

ঘটনা স্থলে বর্তমানে সিআইডির ক্রাইম সিন এবং মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উর্দ্ধতন কর্মকর্তারা রয়েছেন। এখনো খুনের মুটিভ সম্পর্কে পুরোপুরি জানা যায়নি। তবে স্থানীয় সন্ত্রাসীরা এর আগে চাঁদার দাবিতে জাহিদের পরিবারকে কয়েক দফা হুমকি দিয়েছিলেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ