দিনাজপুর প্রতিনিধি : জেলার বিরলে ভারতে পালিয়ে যাবার সময় মো. নুর ইসলাম (৪০) নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।
উপজেলার ধর্মজৈইন সীমান্ত থেকে সোমাবার সকাল সাড়ে ১০টায় তাকে আটক করা হয়।
নুর ইসলাম উপজেলার ধর্মপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে। তিনি ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
আটক নুর ইসলামের বিরুদ্ধে ৩টি মামলা তদন্তাধীন রয়েছে এবং ৫টি মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বিরল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর ইসলাম ভারতে পালিয়ে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্মজৈইন সীমান্ত থেকে তাকে আটক করা হয়।