• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

Maderলক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. মামুনকে (২৫) গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।

সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মামুন একই ইউনিয়নের আমানী লক্ষ্মীপুর গ্রামের আবু তৈয়ব খাঁনের ছেলে।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. মামুন রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ২-৩ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে মোটরসাইকেলে এসে মামুনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত মামুনকে উদ্ধার করে রাতেই নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। তবে সহকারী পুলিশ সুপার সার্কেল মো. নাছিম মিয়া জানান, সন্ত্রাসীদের গুলিতে মামুন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ