• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

মুক্তিযোদ্ধার কোটায় পুলিশে যোগদান !

Policপাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দুই অমুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধার কোটায় পুলিশের কনষ্টেবল পদে চাকুরীতে যোগদানের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা যায়, পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের পুত্র মোঃ কবিরুল ইসলাম ও একই ইউনিয়নের মির্জাপুর গ্রামের মোঃ আবু ছালামের পুত্র মোঃ শহিদুজ্জামান মুক্তিযোদ্ধার কোটায় পুলিশের কনষ্টেবল পদে চূড়ান্ত ভাবে নির্বাচিত হয়ে প্রশিক্ষণ গ্রহন করছে। অমুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধার কোটায় পুলিশ কনষ্টেবল পদে চাকুরীতে যোগদানের ঘটনাটি উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড জানার পর জরুরী সভা করে। সভায় অবিলম্বে তাদের নিয়োগ বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নিয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রিসহ সংশ্লিষ্ট দপ্তর সমূহে লিখিত ভাবে জানানো হয়েছে। এব্যাপারে পাঁচবিবি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম মিছির উদ্দিন জানান, মুক্তিযোদ্ধার কোটায় পুলিশ কনষ্টেবল পদে নিয়োগ প্রাপ্ত কবিরুল ও শহিদুজ্জামান আমার ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘ দিন যাবৎ আমি ইউনিয়ন মুক্তিযোদ্ধার কমান্ডারের দায়িত্ব পালন করেছি। তাদের পিতা মুক্তিযোদ্ধা ছিলেন না। গেজেটে বা মুক্তিবার্তায় তাদের পিতার নাম নেই। পুলিশী তদন্তে অমুক্তিযোদ্ধার সন্তান হিসাবে লিখিত ভাবে জানিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার নূর উদ্দিন আল ফারুক বলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ বিভাগে বিষয়টি জানানো হয়েছে। এব্যাপারে পাঁচবিবি থানা অফিসার ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল তিনি বলেন এই ধরনের কোন অভিযোগ যদি হয় তাহলে পুনরায় মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ে যাচাই করা প্রয়োজন বলে আমি মনে করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ