• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে নারীর মৃতদেহ উদ্ধার

las-2ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার প্রয়াগপুর গ্রামের একটি ভুট্টাখেত থেকে বাসন্তী রানী (৩০) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বাসন্তী রানী ওই গ্রামের ফাগু বর্মণের স্ত্রী।

রোববার (২৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বাসন্তী। রোববার বিকেলে স্থানীয় লোকজন ভুট্টাখেতে তার মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ