• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :

স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Lasলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকা থেকে গোলাপী খাতুন(১২) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার(২৪-মে) দুপুর সাড়ে ১২টায় বাড়ীর শয়নঘরের ধড়নায় ঝুলন্ত অবস্থায় গোলাপীর লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত গোলাপী খাতুন(১২) পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি এলাকার সহির উদ্দিনের মেয়ে। সে ধবলগুড়ি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে গোলাপী। রোববার সকালে তার কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাপী খাতুনের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ