• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গণধর্ষণের শিকার গৃহবধূ

dorমাদারীপুর: ঢাকায় মাইক্রোবাসে গারো তরুণীকে এবং গাজীপুরে ট্রাকে পোশাক শ্রমিককে গণধর্ষণের পর এবার মাদারীপুরের শিবচরে পাশবিকতার শিকার হয়েছেন এক গৃহবধূ। ঘটনার পর থেকে ধর্ষকরা পলাতক রয়েছে।

রোববার গভীর রাতে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে এলাকাবাসী নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

নির্যাতিতা ওই গৃহবধূ জানান, রোববার গভীর রাতে ঘরে একা পেয়ে তারই চাচাতো ভাসুর মোহন হাওলাদার ও তার বন্ধু খলিল, রুবেল, কবির এবং রহিম রাতভর তার উপর পাষবিক নির্যাত চালায়। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সকালে এলাকাবাসী তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ বিষয়ে কোনো অভিযোগ তার কাছে আসেনি।

তবে মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) খন্দকার ফরিদুল ইসলাম জানান, ওই গৃহবধূ বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে ইতিমধ্যে মাঠে নেমেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ