• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :

ছাত্রদল ক্যাডারকে পুলিশ দিলো ছাত্রলীগ

unnamed-2সিলেট: সিলেট নগরীর সুবিদবাজার ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের মাঠে থেকে মহানগর ছাত্রদল ক্যাডার নাবিন রেজা চৌধুরী নাবিনকে ধাওয়া দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ।

শুক্রবার বিকেল ৫টার দিকে তাকে আটক করে নিয়ে যায় বিমানবন্দর থানা পুলিশ।

জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সিলেট নগরীর সুবিদবাজারস্থ ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্রিকেট খেলায় ছিলেন নাবিন। খবর পেয়ে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী হোসেন খেলার মাঠে গিয়ে নাবিনকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে নাবিল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে নাবিনকে আটক করে ছাত্রলীগ নেতা আলী বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নাবিনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় তিনটি মামলা আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ