• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :

দিনাজপুরে সাতলাখ টাকার হিরোইনসহ আটক ২

Handদিনাজপুর: জেলার মেডিকেল কলেজ সংলগ্ন আনন্দ সাগর লম্বাপাড়া এলাকা থেকে ৮৮০ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার সকালে তাদের আটক করা হয়। আটকরা হলেন; দিনাজপুর শহরের রাজবাড়ি এলাকার মৃত আইনুলের ছেলে ইমরান (৩৩) ও  আনন্দ সাগর লম্বাপাড়া এলাকার সালাউদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪২)। দিনাজপুর র‌্যাব-১৩ এর মেজর আব্দুল্লাহ আল-মাহমুদ রাজু সংবাদকর্মীদের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মেডিকেল কলেজের সামনে আনন্দ সাগর লম্বাপাড় এলাকার এক বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত হেরোইনের মূল্য আনুমানিক ৭ লাখ টাকা। আটকদের দুপুরেই দিনাজপুর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ