• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |

গাইবান্ধায় দুর্বৃত্তদের গুলিতে ১ জন নিহত

nihotoগাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রকাশ্যে গুলি করে মোটরসাইকেল আরোহী অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তিকে হত্যা করেছে দুবৃত্তরা। এ সময় অপর আরোহী আহত হয়।

মঙ্গলবার (০২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নে গাইবান্ধা-নাকাইহাট সড়কের ছাইতান তলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে গাইবান্ধা থেকে নাকাইহাট যাচ্ছিলেন। তাদের পেছনে-পেছনে তিনটি মোটরসাইকেলে করে আসা কয়েক দুর্বৃত্ত ছাইতান তলা ঈদগাহ মাঠের কাছে এসে ওই দু’জনকে লক্ষ্য করে এলোপাতারি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহত অপর একজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,  খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ