• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সালাহ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র

salauddin_thereport24সিসি ডেস্ক : ভারতে আটক বিএনপির যুগ্ম মহাসচিব ও প্রাক্তন মন্ত্রী সালাহ উদ্দিন আহমদের বিরুদ্ধে সেখানকার একটি আদালতে বুধবার অভিযোগপত্র জমা দিয়েছে দেশটির রাজ্য পুলিশ। খবর দি স্টেটম্যান।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, মেঘালয় পুলিশ মামলার তদন্তকাজ সম্পন্ন করেছে এবং আজই (বুধবার) অভিযোগপত্র জমা দিয়েছে।’

ওই কর্মকর্তা আরো জানান, সালাহ উদ্দিন আহমেদ বিদেশ ভ্রমণে বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ফরেনার্স অ্যাক্ট-এর ১৪ ধারায় অতিরিক্ত ডেপুটি কমিশনার (জুডিশিয়াল) আদালতে ওই অভিযোগপত্র জমা দেওয়া হয়।

গত মার্চে ঢাকা থেকে অপহৃত সালাহ উদ্দিনকে ১১ মে ভারতের শিলংয়ের গলফ লিং এলাকায় খোঁজ মেলে। এ সময় তার কথা অসংলগ্ন মনে হওয়ায় পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন সালাহ উদ্দিন সে সময় দাবি করেন, তাকে হাত-মুখ বেঁধে শিলংয়ে ফেলে রেখে যাওয়া হয়েছে।

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট-১৪ ধারায় মামলা দায়ের করে রাজ্য পুলিশ। কিন্তু সালাহ উদ্দিনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যেতে চান তার স্ত্রী হাসিনা বেগম। তাকে ছাড়িয়ে নিতে জ্যেষ্ঠ আইনজীবী এস পি মোহান্তোকে নিয়োগ দিয়েছেন তিনি। এ জন্য গত ২৮ মে তার জামিন আবেদন করেন হাসিনা বেগম। কিন্তু আদালত তা নামঞ্জুর করে জেলহেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ