• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন |

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তরুণের আত্মহত্যা

suicideসিসি ডেস্ক: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে রাজধানীর তেজগাঁওয়ে নাজমুল হোসেন (১৮) নামের এক তরুণ বিষপান করে আত্মহত্যা করেছেন।

শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নাজমুলের বাবার নাম আনসার আলী। তারা মহাখালী সাততলা বস্তির বাসিন্দা।

জানা গেছে, নাজমুল তেজগাঁও শিল্প এলাকায় নাসা নামের একটি পোশাক কারখানায়  কাজ করতেন। বেশ কিছুদিন ধরে নাজমুল একই কারখানায় কর্মরত বৃষ্টি নামের এক মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু মেয়েটি তাতে সাড়া দেননি।

শনিবার রাতে কারখানা থেকে বের হয়ে আবারও প্রেম নিবেদন করলে ফের প্রত্যাখ্যান করেন বৃষ্টি। এ ঘটনার পর নাজমুল বিষপান করেন।

বৃষ্টি জানান, গুরুতর অবস্থায় নাজমুলকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে রাজধানীর তেজগাঁওয়ে নাজমুল হোসেন (১৮) নামের এক তরুণ বিষপান করে আত্মহত্যা করেছেন।

শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নাজমুলের বাবার নাম আনসার আলী। তারা মহাখালী সাততলা বস্তির বাসিন্দা।

জানা গেছে, নাজমুল তেজগাঁও শিল্প এলাকায় নাসা নামের একটি পোশাক কারখানায়  কাজ করতেন। বেশ কিছুদিন ধরে নাজমুল একই কারখানায় কর্মরত বৃষ্টি নামের এক মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু মেয়েটি তাতে সাড়া দেননি।

শনিবার রাতে কারখানা থেকে বের হয়ে আবারও প্রেম নিবেদন করলে ফের প্রত্যাখ্যান করেন বৃষ্টি। এ ঘটনার পর নাজমুল বিষপান করেন।

বৃষ্টি জানান, গুরুতর অবস্থায় নাজমুলকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

এদিকে পৃথক দুই ঘটনায় রাজধানীর আসাদগেট ও যাত্রাবাড়ী থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত একজনের নাম রফিকুল ইসলাম (৫০), অপরজনের পরিচয় জানা যায়নি।

শনিবার দিবাগত রাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

রাজধানীর আসাদগেটে আড়ংয়ের সামনে রাত সাড়ে ১২টার দিকে একটি দ্রুতগতির লেগুনার ধাক্কায় রফিকুল ইসলাম (৫০) নিহত হন। তিনি পেশায় নিরাপত্তাকর্মী ছিলেন।

রফিকুল ইসলামের আত্মীয় জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। তিনি রংপুরের পীরগাছার সিরাজুল ইসলামের ছেলে।

এদিকে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় রাতে কাভার্ড ভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে যাত্রাবাড়ী থানার এএসআই নজরুল ইসলাম জানান, শনির আখড়া ইউনাইটেড ও রানা পেট্রোলপাম্পের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।তাদের দুজনের লাশ মর্গে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ