• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ের বোদায় ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

las-2পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে ধঞ্জয় সেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সকালে উপজেলার বোদা বাজারের জেলা পরিষদ মার্কেট সংলগ্ন মরিচ হাটি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

মৃত ধঞ্জয় সেন বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বাকপুর-নেন্দপুর এলাকার মৃত তুলসী সেনের ছেলে। তিনি বোদা পৌর এলাকার নগরকুমারী গ্রামে ভাড়া বাসায় থাকতেন এবং ধান ও মরিচের ব্যবসা করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্যবসায়ীরা বাজারে এসে জেলা পরিষদ মার্কেট সংলগ্ন মরিচ হাটিতে ধঞ্জয়কে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে বোদা থানা পুলিশ ঘটনাস্থলে এসে ধঞ্জয়ের মৃতদেহ, সঙ্গে থাকা মোবাইল ফোন ও তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ