• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |

ডোমারে শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে কিশোর আটক

atok-arrestনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে সাত বছর বয়সী এক শিশু কন্যাকে ধষণের অভিযোগ বুলবুল হোসেন (১৫) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বুলবুল হোসেন উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের মাস্টার পাড়া মহল্লার রমজান আলী ছেলে।
শিশুটির বাবার দায়ের করার মামলার বরাত দিয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, ৬জুন শনিবার বিকালে ওই গ্রামেরর সোমারু ইসলামের সাত বছর বয়সী শিশু কন্যাকে চানাচুর কিনে দেওয়ার লোভ দিখিয়ে একই গ্রামের রমজান আলীর কিশোর ছেলে বুলবুল হোসেন নিজ বাড়ির একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে ধর্ষণ করার সয়য় শিশুটি আতœচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে বুলবুল পালিয়ে যায়। পরে ওই শিশুকে উদ্ধার করে প্রতিবেশিরা তার বাড়িতে নিয়ে আসে।
রাতে ওই শিশু কন্যার শাররিক অবস্থার অবনতি ঘটলে তার বাবা-মা শিশু কন্যাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এবং সোমবার দুপুরে ওই শিশুর বাবা বাদী হয়ে একটি (মামলা নং-৬) মামলা দায়ের করেন।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা শাহ্ মোয়াজ্জেম হোসেন জানান, ভর্তির পর শিশুটির মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করা হয়। এতে ধর্ষনের আলামত পাওয়া গেছে।
ওসি মোয়াজ্জেম আরো জানান, মামলা দায়েরর পর সোমবার রাতে উপজেলার গোমনাতি ইউনিয়নের আমবাড়ীস্থ নানাবড়ি থেকে বুলবুলকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ