• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন |

দিনাজপুর কোতয়ালী বিএনপির প্রস্তুতি সভা

BNP-LOgo1428858478দিনাজপুর প্রতিনিধি : প্রয়াতমন্ত্রী খুরশিদ জাহান হকের মৃত্যুবার্ষিকী ১৪ জুন রোববার। যথাযোগ্য মর্যাদায় তার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দিনাজপুর কোতয়লী বিএনপি বিভিন্ন কর্মসুচী গ্রহণ করেছে। এ সব কর্মসূচীর মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও মরহুমের কবর যিয়ারত।
এ উপলক্ষে শনিবার (১৩ জুন) সকালে পুলহাটে কোতয়ালী বিএনপির সভাপতি ও আস্করপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মুরাদ আহম্মেদের সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, কোতয়ালী বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রুহুল আমিন, সহ-সভাপতি ও উথরাইল ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান সরকার, সহ-সভাপতি ও শংকরপুর ইউপি চেয়ারম্যান মো. মোকাররম হোসেন, যুগ্ম সম্পাদক ও সুন্দরবন ইউপি চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক ও শেখপুরা ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, বিএনপি নেতা ও শশরা ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বিএনপি নেতা মো. ফজলুর রশিদ ফজলু, ১০টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় রোববার (১৪ জুন) দুপুরে ফুরিদপুর গোরস্থানে মরহুমের কবর যিয়ারত, বাদ আসর ১০টি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের উদ্যোগে পৃথক পৃথকভাবে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসব কর্মসুচীতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থেকে কর্মসুচীকে সফল করার আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ