• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সালাম আহত

Salam1434277853সিসি নিউজ: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে দলটির সহসাংগঠনিক সম্পাদক ও যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম আজাদের ওপর হামলা চালিয়েছে কয়েকজন দুর্বৃত্ত। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বেলা ২টার দিকে দলের সংবাদ সম্মেলন শেষ করে চতুর্থ তলায় যুবদল অফিসে অবস্থান করছিলেন সালাম। এ সময় হঠাৎ করেই অজ্ঞাত কয়েকজন যুবক এসে তাকে এলোপাথাড়ি মারধর শুরু করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা ঘটনাস্থল ত্যাগ করে। পরে নেতা-কর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তার মাথায় একাধিক সেলাই করা হয়েছে বলে জানা গেছে।

আবদুস সালামের ওপর কারা হামলা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দলীয় একটি সূত্র বলছে, আবদুস সালাম কিছুদিন আগে সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তার প্রতিদ্বন্দ্বী লোকজন দিয়ে এ কাজ করাতে পারেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে। তারা সবাই অপরিচিত। এর আগে দলীয় কার্যালয়ে তাদের দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ