• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

Accidentগাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ সময় তাদের দেড় বছরের ছেলে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করেছে।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে গাইবান্ধার নলডাঙ্গা-বামনডাঙ্গা সড়কের সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের আজেপাড়া মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মতিয়ার রহমান (৫২) ও তার স্ত্রী আছমা বেগম (৩৮)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গাইবান্ধা থেকে একটি ট্রাক বামনডাঙ্গার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে করে মতিয়ার তার স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। আজেপাড়া মাদ্রাসার সামনে পৌঁছালে মোটরসাইকেল ও ট্রাকটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার নাম জানা যায়নি। নিহতদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ