• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কারাগারে সাবেক সাংসদ পাপিয়া

papiyaঢাকা: নাশকতার ৯ মামলায় বিএনপি দলীয় সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকালে তিনি পল্টন থানার ৫টি, মিরপুরের ৩টি এবং লালবাগের ১টি মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, মারুফ হোসেন, মাহবুবুর রহমান পৃথক পৃথকভাবে আদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পাপিয়ার পক্ষে শুনানি করেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান, মোহসীন মিয়া, মাসুদ আহমেদ তালাকদার ও কাজী নজিব উল্লাহ হিরু।

চলতি বছরের শুরুতে (জানুয়ারি থেকে মার্চ-২০১৫) ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে জ্বালাও-পোড়াওয়ের অভিযোগে পাপিয়ার নামে ঢাকার তিনটি থানায় মোট ৯টি মামলা দায়ের হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ