• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন |

বাগেরহাটে ৪০ টন গমসহ কার্গো আটক

Atokবাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জের পানগুছির নদীর ফেরীঘাট এলাকা থেকে ৪০ টন গমসহ একটি কার্গো জব্দ করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্টের একটি টহল দল শনিবার সন্ধ্যায় পানগুছি নদী থেকে কার্গোটি জব্দ করে।

কোস্টগার্ড মোড়েলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার মো. রফিকুল ইসলাম জানান, শরণখোলা থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে আসা ওই কার্গোটিতে ৪০ টন অবৈধ গম রয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কার্গোটিকে জব্দ করা হয়।
কার্গোটিতে বহন করা গমের কাগজপত্র যাচাই করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। কার্গোটি তাদের জিম্মায় রয়েছে।

অভিযোগ রয়েছে, সিডর ও আইলা বিধ্বস্ত শরণখোলা উপজেলার অনেক প্রকল্পের গম অবৈধভাবে বিক্রি করে দিচ্ছেন প্রকল্পের সঙ্গে জড়িতরা। একটি সংঘবদ্ধ চক্র ওই গম কম টাকায় কিনে বাগেরহাট, পিরোজপুর ও স্বরূপকাঠি এলাকায় চড়া মূল্যে বিক্রি করছে।

মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম জানান, কার্গোটিতে ৪০ টন অবৈধ গম রয়েছে বলে জানা গেছে। তবে কার্গোটিতে বহন করা গমের কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য রোববার সকাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ