• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন |

ভারতে বাস খাদে, নিহত ১৫

zbsrdayeআন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ড রাজ্যের  আলমোড়া জেলার কাছে শনিবার একটি যাত্রীবাহী বাস ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এ ঘটনায় ১৫ জন নিহত এবং কমপক্ষে আরো ২৫ জন আহত হয়েছেন।

সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার সকালে ৪০ জন যাত্রীকে নিয়ে  রাজ্যের পিথোরাগড় থেকে দিল্লি যাচ্ছিল উত্তরাখণ্ড পরিবহণ দপ্তরের ওই বাসটি। স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ আলমোড়া থেকে ৬৫ কিলোমিটার দূরে ধিয়ারির কাছে এটি খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে পুলিশের অনুমান প্রচন্ড গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ১৫ জন। আহতদের নিকটস্হ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের কয়েকজনের অবস্হা  গুরুতর।  তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে  বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে শনিবারের ওই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক লক্ষ , গুরুতর আহতদের ৫০ হাজার এবং  অপেক্ষাকৃত কম আহতদের ২০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ