সিসি ডেস্ক: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ভারতীয় টিভি চ্যানেলের সিরিয়াল ‘কিরণমালা’র নামে জামা কিনতে না পেরে তাছলিমা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বরিবার দুপুরে উপজেলার নাগমুদ গ্রামের বড় মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তাছলিমা ওই এলাকার আবুল হোসেনের মেয়ে। সে নাগমুদ বাজার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ছিলেন।
নিহতের বাবা আবুল হোসেন ও পুলিশ জানান, সকালে তাছলিমা তার মায়ের কাছে কিরণমালা জামা কিনে দেওয়ার জন্য টাকা ১ হাজার টাকা দাবি করে। মা ওই টাকা দিতে রাজি না হাওয়ায় তাছলিমা স্কুলে না গিয়ে তার রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে।
দুপুরে তার মা রুমের দরজায় গিয়ে অনেক ডাকাডাকি করেও কোনো সারাশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকেন। এ সময় তিনি দেখেন তাছলিমা ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে। পরে পুলিশে খবর দিলে বিকেলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
রামগঞ্জ থানা (ওসি) সোলায়মান চৌধুরী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।