• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

brazilখেলাধুলা ডেস্ক: প্রশান্তির দীর্ঘ নিশ্বাস এখন ছাড়তেই পারে ব্রাজিল। বুধবার কলম্বিয়ার কাছে হেরে ভীষণ চাপে পড়ে দলটি। তার ওপর দলপতি নেইমার নেই। তাই আজকের (২২ মার্চ) ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে তাদের জয় বা ড্রয়ের বিকল্প ছিল না। শেষমেষ বীরদর্পে জয় নিয়েই মাঠ ছেড়েছে দলটি। প্রতিদান হিসেবে পেল শেষ আটে খেলার সুযোগ। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে প্যারাগুয়ের।

অন্যদিকে প্রতিপক্ষ ভেনেজুয়েলারও একই সমীকরণ ছিল। কিন্তু নেইমারহীন ব্রাজিলের সিলভা-ফিরিমিনোর কাছে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিতে হলো তাদের।

খেলার নয় মিনিটের মাথায় রবিনহোর পাঠানো অসাধারণ এক কর্নারে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে দেন সিলভা।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে রবার্টো ফিরমিনো গোল করে দলকে আরো এগিয়ে দেন। এখানে তাকে সহায়তা করেন উইলিয়াম।

খেলা শেষ হওয়ার মাত্র ৬ মিনিট আগে ভেনেজুয়েলার মিকু গোল করে দলকে লড়াইয়ে ফেরান। নতুবা খেলার পুরোটা সময় মাঠে একপ্রকার নিষ্প্রভ ছিল দলটি। দুই গোলে পিছিয়ে থাকা ভেনেজুয়েলা একটি গোল শোধ করার পর বাকি সময়টুকু নিজেদের মেলে ধরার সব চেষ্টাই করে গেছেন। অতিরিক্ত সময়ে মিকু আবারও গোল করার সুযোগ পেলে ব্যর্থ হন। শেষ পর্যন্ত পরাজয় মেনেই মাঠ ছাড়তে হয় তাদের।

খেলা বিশ্লেষণ করে দেখা গেছে, গোলবার লক্ষ্য করে ব্রাজিল শট করেছে ১৭টি এবং ভেনেজুয়েলা করেছে ১০টি। বল লড়াইয়ের দখলে ব্রাজিলের কাছে ছিল ৫৭ শতাংশ এবং প্রতিপক্ষের দখলে ছিল ৪৩ শতাংশ বল। ব্রাজিল ফাউল কের ১৭ বার এবং ভেনেজুয়েলা ১৪ বার। তবে দুই দলই একাধিক সুযোগ পেয়েছিল গোল করার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ