• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ব্রেনে অস্ত্রোপচারকালে নারী গাইলেন রবীন্দ্রসংগীত

nari1435159646আন্তর্জাতিক ডেস্ক : অস্ত্রের নিচে যাওয়ার সময় মানুষ তো ভয়ে চুপসে যায়। জান ধুকপুক করে, হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। এ সময় গান গাওয়ার কথা তো দূরে থাক, পৃথিবীর সব কিছুই ভুলে যায় মানুষ।

কিন্তু এই নারী রোগীর কী কোনো ভয়ডর নেই? ব্রেনে অস্ত্রোপচারের সময় অপারেশন থিয়েটারের স্ট্রেচারে শুয়ে গাইলেন রবীন্দ্রসংগীত। শল্য চিকিৎসকরা তা শুনলেন মন ভরে। শুধু শুনলেনই না, তাকে গাইতে প্ররোচণাও দিলেন তারা।

ঘটনাটি ভারতের বেঙ্গালুরুর সীতা ভাটিজা হসপিতালের। রোগীর নাম সারিতা। তিনি কলকাতার বর্ধমানের বাসিন্দা।

গত সপ্তাহে ব্রেন টিউমারের কারণে স্মৃতিভ্রম রোগে ভোগা সারিতার অস্ত্রোপচার হয় প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে। এ সময় তিনি চেতন ছিলেন। অন্যের সঙ্গে যোগাযোগের সক্ষমতাও তার ছিল।

এ সময় চিকিৎসকরা তার নাম, বারের নাম জানতে চান।  বিভিন্ন ছবি দেখিয়ে তাদের নাম জানতে চাওয়া এবং এক থেকে এক শ পর্যন্ত গণনা করতে বলা হয় তাকে। তাকে গানও শোনাতে বলেন চিকিৎসকরা। এ সময় তিনি রবীন্দ্রসংগীত গেয়ে শোনান। তবে কোন গানটি গেয়েছিলেন তা সংবাদে নির্দিষ্ট করা হয়নি।

সারিতা বলেন, ‘আমার প্রায় মাথাব্যথা হতো। মাঝে মাঝে আমি অজ্ঞান হয়ে যেতাম। বেঙ্গালুরুর চিকিৎসকদের কাছে রেফার করেন কলকাতার চিকিৎসকরা। একই ধরনের অস্ত্রোপচারের ভিডিও দেখলাম আমি। সেখানে একজন রোগীকে চেতন অবস্থায় অস্ত্রোপচার করতে দেখলাম।’

অস্ত্রোপচারের টিমের প্রধান চিকিৎসক অরিবিন্দ ভাটিজা বলেন, ‘সারিতার ব্রেনের বাম পাশের টিউমার ছিল যা বাকশক্তি ও স্মৃতিভ্রমের কারণ ছিল। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা এ নিশ্চিয়তা দিয়েছিলাম যে, অস্ত্রোপচারের পর তিনি আর স্মৃতিভ্রম হবেন না।’

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ