সুনামগঞ্জ: তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের স্থানীয় বাদাঘাট বাজারে চিকিৎসা দেয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তাহিরপুর উপজেলার সাধেরখলা গ্রামের বারেক মিয়ার ছেলে আল আমিন (১৪), মানিগাও গ্রামের আবুল হোসেনের ছেলে জামাল মিয়া (৩৫), পুরানঘাট গ্রামের হাসিম উদ্দিনের ছেলে আ. রাজ্জাক (৪০)।
এতে আহত হয়েছেন- উপজেলার সাধেরখলা গ্রামের মঙ্গল মিয়া (৪৫), মানিগাও গ্রামের মমিন মিয়া (১৮), মাহারাম গ্রামের শামছুদ্দিন (২৫)। তাদের স্থানীয় বাদাঘাট বাজারে চিকিৎসা দেয়া হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে যাদুকাটা নদীতে শ্রমিকের কাজ শেষে বাড়ি ফেরার সময় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, বাদাঘাট পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন, সহকারী উপপরির্দশ (এএসআই) ফরহাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা বাংলামেইলকে নিশ্চিত করেছেন।