• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ শ্রমিকের মৃত্যু

Bojropatসুনামগঞ্জ: তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের স্থানীয় বাদাঘাট বাজারে চিকিৎসা দেয়া হয়।

বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাহিরপুর উপজেলার সাধেরখলা গ্রামের বারেক মিয়ার ছেলে আল আমিন (১৪), মানিগাও গ্রামের আবুল হোসেনের ছেলে জামাল মিয়া (৩৫), পুরানঘাট গ্রামের হাসিম উদ্দিনের ছেলে আ. রাজ্জাক (৪০)।

এতে আহত হয়েছেন- উপজেলার সাধেরখলা গ্রামের মঙ্গল মিয়া (৪৫), মানিগাও গ্রামের মমিন মিয়া (১৮), মাহারাম গ্রামের শামছুদ্দিন (২৫)। তাদের স্থানীয় বাদাঘাট বাজারে চিকিৎসা দেয়া হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে যাদুকাটা নদীতে শ্রমিকের কাজ শেষে বাড়ি ফেরার সময় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, বাদাঘাট পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন, সহকারী উপপরির্দশ (এএসআই) ফরহাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা বাংলামেইলকে নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ