• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

লালবাগে ককটেলে ভাই নিহত বোন আহত

Koktelঢাকা: রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের ছোড়া ককটেলের আঘাতে মৃত্যু হয়েছে মিরাজ নামের ছয় বছরের এক শিশুর। এতে আহত হয়েছে নিহতের বড় বোন নিহা আক্তার (১০)। তাদের বাবার নাম ইয়াকুব আলী।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে লালবাগের কাজী রিয়াজউদ্দিন রোডে আব্দুল খালিদের বাড়িতে এ ঘটনা ঘটে।

মিরাজের মা শাহিদা বেগম  জানান, বিকেলের দিকে মিরাজ ও তার বোন নিহা বাসার ভেতর খোলা জায়গায় খেলা করছিল। বিকেল ৪টার দিকে বাইরে থেকে কে বা কারা একটি ককটেল ছুঁড়ে মারে। ককটেলে বিকট শব্দ ও ছেলে-মেয়েদের চিৎকার শুনে সবাই এসে দেখে মাটিতে ছটপট করছে মিরাজ ও নিহা।

পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে বিকেল ৪টা ৫০ মিনিটে শিশু মিরাজকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে নিহাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ