• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :

খানসামায় দুর্নীতি প্রতিরোধ কমিটির ইফতার মাহফিল

Khansama news (dudok) 27.06সিসি নিউজ: দুর্নীতি করবনা, দুর্নীতি মানব না, দুর্নীতি সইব না শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ সম্পর্কে দিনাজপুরের খানসামায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটি খানসামা উপজেলা শাখার উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মো: আজিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো: আব্দুল রাজ্জাক। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো: আব্দুল করিম, বিশেষ অতিথি গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হসেনে লিটন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা কমিটির সহ-সভাপতি সাবেক প্রধান শিক্ষক খয়রাত হোসেন, বেসরকারি সংস্থা ব্রীফ’র নির্বাহী পরিচালক শাহ আহসান হাবিব, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ শাহাদাত হোসেন বাবলু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নূর ইসলাম শাহ এবং সাবেক সিনিয়র জেল সুপার আব্দুল গফুর প্রমূখ। প্রধান অতিথি দুর্নীতি সম্পর্কিত নানা বিষয় তুলে ধরে বিশদ আলোচনা করেন এবং দুর্নীতি প্রতিরোধে সকলকে সোচ্ছার হওয়ার আহ্বান জানান। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার কলেজ, মাদরাসা, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ