• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রৌমারীর তিন ইউপি নির্বাচনের তফশিল ঘোষণা

ECকুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা, বন্দবেড় ও নবগঠিত চর শৌলমারী ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে এ তফশিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফশিল অনুযায়ী, ৯ জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১২ জুলাই মনোনয়নপত্র বাছাই, ২০ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৫ আগস্ট ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দাঁতভাঙ্গা ও বন্দবেড় ইউনিয়ন পরিষদের নির্বাচন সর্বশেষ ২০০৩ সালে অনুষ্ঠিত হয়। এ অবস্থায় দাঁতভাঙ্গা ও বন্দবেড় ইউনিয়নের কিছু এলাকা নিয়ে ২০১২ সালের ৪ জুন চর শৌলমারী নামে নতুন ইউনিয়ন গঠনের ঘোষণা দেওয়া হয়।
এ সময় সীমানা নিয়ে একটি পক্ষ আদালতে মামলা দায়ের করলে পরবর্তীতে এই ৩ ইউনিয়নে নির্বাচন স্থগিত হয়ে যায়। অতিসম্প্রতি মামলা নিষ্পত্তি হয়েছে।
এছাড়া বিগত ২০১৪ সালের ১৫ ডিসেম্বর নতুন ইউনিয়ন চর শৌলমারী গঠিত হওয়ায় এই ৩ ইউনিয়নে নির্বাচনের উল্লিখিত তফশিল ঘোষণা করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলওয়ার হোসেন জানান, আদালতে মামলার নিষ্পত্তি হওয়ায় নির্বাচন কমিশনের নির্দেশনায় এ তফশিল ঘোষণা করা হয়েছে। রিটার্নিং অফিসার হিসেবে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নানকে নিয়োগ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ