• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সংসদে এরশাদের পক্ষে রওশনের দুঃখ প্রকাশ

rowshan1435563415সিসি নিউজ : জাতীয় সংসদে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অসংসদীয় বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন তার সহধর্মিণী ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

বক্তব্যের শুরতেই তিনি বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার এবং নারী সংসদ সদস্যদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। হয়ত ওনার বক্তব্যে শব্দচয়ন ঠিক ছিল না। সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

এ সময় নারী সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে বিরোধী দলীয়  নেতার এই বক্তব্যে সমর্থন জানান।

এর আগে বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে হুসেইন মুহম্মদ এরশাদ নারীদের ‘শো-পিস’ আখ্যা দিয়ে বক্তব্য রাখেন। এতে সংসদে নারী এমপিদের তোপের মুখে পড়েন তিনি।

সোমবার সকালে দশম সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় এ ঘটনা ঘটে। এ সময় অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে সকাল ১১টায় অধিবেশন শুরু হয়।

পরবর্তীতে স্পিকার এরশাদের বক্তব্যকে অসংসদীয় মন্তব্য করে সংসদীয় ৩০৭ বিধি অনুসারে কার্যক্রম থেকে ‘এক্সপাঞ্জ’ করার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ