• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন |

র‌্যাবের অভিযান: নীলফামারীতে ৪ মণ পঁচা মিষ্টি ধ্বংস

Jorimanaনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে চার মন পঁচা ও র্দূগন্ধযুক্ত মিস্টি উদ্ধার করেছে র‌্যাব। সোমবার দুপুরে  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হুসাইনের নেতৃত্বে শহরের বড়বাজারস্থ নিতাই মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে  এসব পঁচা ও র্দুগন্ধযুক্ত  মিষ্টি উদ্ধার করা হয়।
র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হুসাইন জানান, গোপান সংবাদদের ভিত্তিতে বড়বাজারস্থ নিতাই মিস্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে চার মন পঁচা ও র্দুগন্ধযুক্ত মিস্টি উদ্ধার করা করে ভ্রাম্যমান আদালতে খবর দেওয়া হয়।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রট খন্দকার মো. নাহিদ হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত হোটেল মালিকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায়সহ জব্দকৃত চার মন মিস্টি একটি পরিত্যাক্ত স্থানে নিয়ে ধ্বংস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ