• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

দুই সমকামীর চুম্বনে তোলপাড়

Indai1435640245আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তানের দুই সমকামীর চুম্বনে তোলপাড় সৃষ্টি হয়েছে ভারতীয় সংবাদ ও সোশ্যাল মিডিয়ায়। আর চুম্বনের সেই ছবি ঘুরছে এখন সংবাদপত্র এবং ফেসবুক টুইটারের পাতায় পাতায়।

ছবিটি হচ্ছে- কদিন আগে সমলিঙ্গ-বিবাহ বৈধতা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই আনন্দে ভারতের রাস্তায় প্রকাশ্য চুম্বন করছেন ভারত ও পাকিস্তানের দুই তরুণ নাগরিক। ছবিতে দেখা যাচ্ছে, ওই দুজন নিজেদের দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে পরস্পরকে চুম্বন করছেন। নতুন রূপে দিলেন বৈরী দুটি দেশের মধ্যে ঐক্যের বার্তা।

যেখানে সমলিঙ্গ-বিবাহের ক্ষেত্রে দুদেশই প্রচণ্ডভাবে বিরোধী, সেখানে সেই বিষয়টিকে কেন্দ্র করে দেওয়া এই ঐক্য বার্তায় অনেকেই অবাক হয়েছেন। আবার কেউ জানিয়েছেন স্বাগত, কেউ জানিয়েছেন নিন্দা। সোশ্যাল মিডিয়ায় তো এই ছবি এখন হট কেক।

ফেসবুকে সমিরন রায় নামে একজন লিখেছেন ‘হোমোরাই পারবে পাক-ভারত ঘৃণা দূর করতে।’ অঙ্কিতা রানী সীমান্ত লিখেছেন ‘বিউটিফুল নিউজ, আরো আরো প্রেম চাই। প্রেম-ই পারবে পাকের ঘৃণাকে শেষ করে দুই দেশকে মেলাতে।’ সর্বজিৎ বাগচী লিখেছেন ‘মোদি-নেওয়াজ শরিফ এমন করে কিস কবে করবে?’

আবার এ নিয়ে আছে উল্টো কথনও। বাচ্চু বিশ্বাস লিখেছেন ‘এত বাড়াবাড়ি ভালো নয়। এ তো দেখলেই ঘেন্না লাগে। ছিঃ। দুটোকে-ই ঠ্যাঙানো দরকার।’ শাবাব হায়দার লিখেছেন ‘মরার আগে এগুলাই দেখার বাকি ছিল…!! ছিঃ ছিঃ।’

দুই সমকামীর চুম্বনের ছবিটি নিয়ে পক্ষে-বিপক্ষে এমন হাজারো উক্তিতে ভরে উঠেছে ফেসবুকের পাতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ