• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা

কৃষকদের রাইস প্লান্টার দেবে সরকার

28178503_9b65b510f9সিসি ডেস্ক: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, হাওর এলাকার কৃষকের কষ্ট কমাতে বোরো মৌসুমে বিনা মূল্যে রাইস প্লান্টার ও রিপার মেশিন সরবরাহ করবে সরকার। কৃষি পূণর্বাসন সহায়ক খাত থেকে ১০ কোটি ৬০ লাখ টাকার মেশিন হাওর অঞ্চলের ৭ জেলার ৫৭টি উপজেলার কৃষকদের দেওয়া হবে।

বুধবার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মতিয়া চৌধুরী বলেন, ‘যান্ত্রিকিকরণের মাধ্যমে ব্যয় কমিয়ে আনা, ফসল চাষে সময় কমিয়ে আনা, রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহারে উৎপাদন বৃদ্ধি করে কৃষকের আয় বাড়ানো এ প্রণোদনার মূল উদ্দেশ্য।’

কৃষিমন্ত্রী বলেন, ‘দেশের প্রায় সব জেলায় কম বেশি বোরো চাষ হলেও উত্তরপূর্বাঞ্চলের হাওড় এলাকা বোরো চাষের জন্য সবচেয়ে উপযোগী। এসব এলাকায় বোরো চাষও বেশি হয়। হাওড় এলাকায় নিম্নাঞ্চলে কেবল একটি ফসল বোরো ধান হয়। এ অঞ্চলের সাত জেলা সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মনবাড়িয়ার ৫৭ উপজেলার ২৭৪টি ইউনিয়নে ৩৭৩টি হাওড় আছে। এসব অঞ্চলে ৯ দশমিক ১৯ লাখ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। আর এতে ফসল হয় ৩৫ দশমিক ৬০ লাখ মেট্রিক টন।’

মতিয়া চৌধুরী বলেন, ‘সরকার এক ফসলি এলাকা হিসেবে হাওড় এলাকায় বোরো চাষে সর্বাত্মক সহযোগিতা দিতে বদ্ধ পরিকর। সময়মতো ভাল বীজের সরবরাহ বৃদ্ধি, সার সরবরাহ নিশ্চিতকরণ ও সেচ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে এ অঞ্চলে ইতোমধ্যে সাফল্য অর্জিত হয়েছে।’

তিনি বলেন, ‘হাওড় এলাকায় বোরো ফসল নির্বিঘ্নে ঘরে তোলার লক্ষে যান্ত্রিকিকরণের মাধ্যমে চাষের সময় কমিয়ে আনা ও দ্রুত ফসল কেটে ঝুঁকি কমিয়ে আনার লক্ষে কৃষকদের মাঝে বিনা মূল্যে রাইস প্লান্টার ও রিপার যন্ত্র সরবরাহের কার্যক্রম হাতে নিয়েছে সরকার। প্রতি তিন ইউনিয়নে একটি করে ২৭৫টি রিপার দেয়া হবে। কর্মসূচির আওতায় ১০০ জন কৃষক, ৪২০ জন মেকানিক/ড্রাইভার, ৫০০ জন সাব অ্যাসিস্টান্ট অ্যাগ্রিকালচার অফিসার (এসএএও) এবং ৬০ জন কৃষি অফিসারকে প্রশিক্ষণ দেয়া হবে। হাওড় এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কৃষক দল বা আইপিএম/আইসিএম/সিআইজি ক্লাবগুলোকে এসব যন্ত্র বরাদ্দ দেওয়া হবে।

বরাদ্দকৃত যন্ত্রগুলো উপজেলা কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়নের এসএএও’র তত্ত্বাবধানে থাকবে। নির্বাচিত কৃষক দলই যন্ত্র সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। এ যন্ত্রগুলো সরকারি সম্পত্তি বিধায় কোনো ব্যক্তি মালিকানা হিসেবে নেওয়া যাবে না। উপজেলা পর্যায়ে কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটি যন্ত্র সরবরাহের জন্য কৃষক দল নির্বাচিত করবে বলে জানান কৃষিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ