• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |

শুক্র-শনিবারেও ভর্তি হওয়া যাবে

HSCঢাকা: কলেজ কর্তৃপক্ষ চাইলে সরকারি ছুটির দিন শুক্র ও শনিবারেও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে। বৃহস্পতিবার ভর্তির শেষ দিন থাকলেও শিক্ষার্থীদের নানা ভোগান্তি জটিলতার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটি।

কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘আজ বৃহস্পতিবার ভর্তির শেষ দিন হলেও কলেজ কর্তৃপক্ষ চাইলে শুক্র ও শনিবারও ভর্তি কার্যক্রম চালাতে পারে। প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের তারা ভর্তি করতে পারবেন।’

এর পাশাপাশি প্রথম দফায় কোনো কলেজের শিক্ষার্থীদের ভর্তির সংখ্যা ও খালি আসনের সংখ্যা ৪ জুলাইয়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে তিনি।

কারিগরি ত্রুটিসহ নানা জটিলতা কাটিয়ে নির্ধারিত সময়ের তিন দিন পর গত ২৮ জুন মধ্যরাতে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। প্রথম দফায় ভর্তির জন্য ১০ লাখ ৯৩ হাজার ৩৭৪ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। আগামী ৬ জুলাই (সোমবার) দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ