• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |

আরাফাতের বলে প্রথম ওভারেই ডি ভিলিয়ার্স আউট

216677খেলাধুলা ডেস্ক: আগের দিন সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা টি২০ অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস অনেকটা জোর দিয়েই বলেছিলেন, ‘উপমহাদেশের স্পিন নিয়ে আমরা এখন আর চিন্তিত নই।’ অপরদিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স নিয়ে গবেষণার শেষ ছিল না বাংলাদেশ শিবিরে। কোচ হাথুরুসিংহে বলেছিলেণ, তার আউটের জন্য প্রার্থনা করতে পারি শুধু। অপরদিকে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এক বুক সাহস নিয়ে বলেছিলেন, ‘সেও তো মানুষ। তাকে আউট করার জন্য একটি ভালো বলই যথেষ্ট।’

সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে স্পিন দিয়েই আক্রমণ শুরু করলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং প্রথম ওভারেই একটি ভালো বলের ডেলিভারি দিয়ে দিলেন আরাফাত সানি। প্রথম ওভারের শেষ বলেই আরাফাত সানির অফস্ট্যাম্পের ওপর থাকা লেন্থ বল খেলতে গিয়ে কভার পয়েন্টে ক্যাচ তুলে দেন ডি ভিলিয়ার্স। ক্যাচটি তালুবন্দী করতে মোটেও কষ্ট করতে হলো না মাশরাফির।

দলীয় মাত্র ২রানেই গেল দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ