• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

দিনাজপুর জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Dinajpur Picদিনাজপুর প্রতিনিধি: রাজনৈতিক হয়রানী করার উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ সকল নেতাকর্মীদের উপর অমানবিক নির্যাতন করা হচ্ছে। একের পর এক হামলা-মামলা করে বিরোধী রাজনৈতিক কন্ঠকে স্তব্ধ করে বর্তমান অবৈধ সরকার তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সরকার পবিত্র রমজান মাসেও নিরীহ রোজাদার নেতাকর্মীদের গ্রেফতার করে হয়রানী করছে। এ দেশের ইসলাম ও গণতন্ত্র প্রিয় মানুষ ঐক্যবদ্ধভাবে এই জালিম ও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অচিরেই দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবে।
গতকাল রোববার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখা আয়োজিত “রোজা ও রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এ কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য ও চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা। দিনাজপুর জেলা জামায়াতের আমীর মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান মিন্টু, জেলা জাগপার সভাপতি আলহাজ্ব রকিবউদ্দীন চৌধুরী মুন্না, ইসলামী ঐক্যজোটের দিনাজপুর জেলা আহ্বায়ক মাওলানা জামাল উদ্দীন, জেলা জামায়াতের নায়েবে আমীর এড. আবুল কাশেম, অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান জুয়েল, সিনিয়র আইনজীবি এড. আবু তালেব, জেলা জামায়াতের সেক্রেটারী এড. মাহবুবুর রহমান ভূট্টো, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারী ড. এনামুল হক, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরে আলম সিদ্দিকী, হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আমিনুল ইসলাম, ইফতার ও দোয়া মাহফিলে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি এড. আব্দুল হালিম, জেলা বিএনপি’র সহ-সভাপতি এড. আনিসুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জ্বল, বিরল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আফজালুল আনাম, শহর জামায়াতের আমীর মোঃ তৌহিদুল ইসলামসহ জেলা ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ